ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১২ - The News Lion

ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১২

 


দি নিউজ লায়ন;   ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১২। গোপন তথ্যের ভিত্তিতে গত ৬ জুলাই রাতে তিলজলা থানার অন্তর্গত চৌবাগা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালান কলকাতা পুলিসের গোয়ান্দা শাখার অফিসাররা। ওই ফ্ল্যাট ঢুকে দেখতে পান, সেখানে রমরমিয়ে চলছে ভুয়ো কলসেন্টার। কাজ করছেন ১২ জন। তারপরই তাদের গ্রেফতার করে পুলিশ। 


গ্রেফতার করা ১২ জনের নাম হল ইমরোজ খান, মহম্মদ দিলবার আনিস, মহম্মদ সোহেল, পিটার বাহাদুর, মহম্মদ রিজওয়ান, মহম্মদ সোহেল খান, হুজাইফ হোসেন, আকাশলাল রজক, মহম্মদ ইয়াসিন, মহম্মদ সমীর, যোগেশ লাল এবং শশী গুপ্তা। ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি ল্যাপটপ, একটি সিপিইউ, তিনটি হার্ডডিস্ক, দুটি ওয়াইফাই রাউটার, একটি সিইএসই বিল এবং বহু নথি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.